দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিমং মারমা (৫০) ও চাইঞাও মারমা (৪৫)।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সদরের নুনছড়ি থলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, সন্ধ্যায় ঝুম বৃষ্টির সময় তাঁর মা বাড়ির দরজায় এবং বাবা উঠান থেকে ঘরে প্রবেশ করছিলেন। এ সময় তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বজ্রপাতে ঘরের সোলার প্যানেলসহ অন্যান্য জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বর্তমানে মরদেহ দুটি বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল তাঁদের দাহক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান আখং মারমা।
এমএস/